ঢাকায় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে প্রতিরক্ষা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
![]()
নিউজ ডেস্ক
বাংলাদেশে নিযুক্ত প্রণয় ভার্মা-এর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল আজ বুধবার (০৮ এপ্রিল) ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিভাগের উপদেষ্টা এ কে এম শামছুল ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষের মধ্যে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং ভবিষ্যতে এ সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন তারা।
প্রসঙ্গত, বাংলাদেশ-ভারত প্রতিরক্ষা সম্পর্ক দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।