বর্ষবরণ উৎসব: মহালছড়িতে জোন অধিনায়কের মতবিনিময়, অর্থ সহায়তা

বর্ষবরণ উৎসব: মহালছড়িতে জোন অধিনায়কের মতবিনিময়, অর্থ সহায়তা

বর্ষবরণ উৎসব: মহালছড়িতে জোন অধিনায়কের মতবিনিময়, অর্থ সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আসন্ন বর্ষবরণ উৎসব উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে উৎসবের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজক কমিটির সঙ্গে মতবিনিময় করেছেন সেনাবাহিনীর মহালছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আল-জাবির আসিফ।

আজ বুধবার (০৮ এপ্রিল ২০২৬) মহালছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আয়োজিত এ মতবিনিময় সভায় বৈসাবি উৎসব আয়োজক কমিটির নেতৃস্থানীয় সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় জোন অধিনায়ক সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে উৎসবটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বর্ষবরণ উৎসব: মহালছড়িতে জোন অধিনায়কের মতবিনিময়, অর্থ সহায়তা

সভায় তিনি মহালছড়ি জোনের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানান।

পাশাপাশি উৎসব সফলভাবে আয়োজনের লক্ষ্যে আয়োজক কমিটিকে প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তার আশ্বাস দেন।

বর্ষবরণ উৎসব: মহালছড়িতে জোন অধিনায়কের মতবিনিময়, অর্থ সহায়তা

এছাড়াও উৎসবের প্রস্তুতি নির্বিঘ্ন করতে জোনের পক্ষ থেকে আয়োজক কমিটিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আয়োজক কমিটির সদস্যরা মহালছড়ি জোনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে উৎসবটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের অন্যতম প্রধান সাংস্কৃতিক উৎসব বৈসাবি প্রতিবছরই ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়, যা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed