উৎসবমুখর পরিবেশে বিজিবির কাপ্তাই ব্যাটালিয়নের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উৎসবমুখর পরিবেশে বিজিবির কাপ্তাই ব্যাটালিয়নের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উৎসবমুখর পরিবেশে বিজিবির কাপ্তাই ব্যাটালিয়নের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

উৎসবমুখর পরিবেশে আজ বুধবার (৮ এপ্রিল) নানা কর্মসূচির মধ্য দিয়ে রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ-এর গৌরবময় এই দিনটি স্মরণীয় করে রাখতে সকালে ওয়াগ্গাছড়া বিজিবি সদর দপ্তরে ফজরের নামাজের পর দেশের শান্তি, সমৃদ্ধি এবং বাহিনীর উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এরপর রেজিমেন্টাল পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে কাপ্তাই ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রীতিভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ।

তিনি তার বক্তব্যে বলেন, কাপ্তাই ব্যাটালিয়ন গত তিন দশক ধরে সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এ ধরনের আয়োজন বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধি এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদারে সহায়ক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ৩০৫ রাঙামাটি পদাতিক ব্রিগেড ও রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী সিগন্যালসসহ সামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং ব্যাটালিয়নের সদস্যরা।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৮ এপ্রিল দিনাজপুর সেক্টরের অধীনে ঠাকুরগাঁওয়ে ‘৪১ রাইফেল ব্যাটালিয়ন’ হিসেবে ইউনিটটির যাত্রা শুরু হয়। পরবর্তীতে পঞ্চগড়, রাজনগর, সাতক্ষীরা ও সিলেটসহ বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন শেষে ২০১৮ সালের ২৭ জুন বর্তমান কাপ্তাই এলাকায় স্থায়ীভাবে দায়িত্ব গ্রহণ করে।

বর্তমানে কাপ্তাই ব্যাটালিয়ন প্রায় ৫৪ কিলোমিটার দীর্ঘ দুর্গম সীমান্তে দায়িত্ব পালন করছে। সীমান্ত সুরক্ষা, মাদক, অস্ত্র ও মানবপাচার প্রতিরোধের পাশাপাশি সীমান্তবর্তী জনগণের কল্যাণে বিভিন্ন আভিযানিক কার্যক্রম পরিচালনা করছে ইউনিটটি।

এছাড়া অপারেশন উত্তরণ-এর আওতায় দুর্গম পার্বত্য অঞ্চলে সন্ত্রাস দমন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে কাপ্তাই ব্যাটালিয়ন। একই সঙ্গে দেশের একমাত্র কর্ণফুলী জলবিদ্যুৎ প্রকল্প-এর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও সফলভাবে পালন করছে তারা।

উল্লেখ্য, কাপ্তাই ব্যাটালিয়নের ধারাবাহিক সাফল্য ও পেশাদারিত্ব সীমান্ত ব্যবস্থাপনায় একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *