বান্দরবানে সাংগ্রাই উদযাপন ও ভূমি সমস্যা নিয়ে বোমাং সার্কেল চীফের সাথে ডিসির বৈঠক, অনুদান প্রদান
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য জেলা বান্দরবানের নবাগত জেলা প্রশাসক মো: সানিউল ফেরদৌস ১৭ তম বোমাং সার্কেল চীফ প্রকৌশলী উচ প্রু চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে জেলা প্রশাসক বোমাং রাজার সঙ্গে পার্বত্য এলাকার ভূমি বিষয়ক সমস্যা এবং দ্রুত আসন্ন বর্ষবরণ উৎসব সাংগ্রাই সুষ্ঠু ও নিরাপদভাবে উদযাপন নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা করেন।
বৈঠকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মোঃ আবদুর রহমান বর্ষবরণ সাংগ্রাই উৎসবের সুষ্ঠু আয়োজন এবং আইনশৃঙ্খলা রক্ষায় বোমাং রাজার সহযোগিতা কামনা করেন।

এছাড়া প্রশাসনের পক্ষ থেকে উৎসব উদযাপনের জন্য ৩০ হাজার টাকার চেক এবং পাঁচ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ প্রদান করা হয়।
পরে বোমাং রাজা এই চেক উৎসব উদযাপন পরিষদের সভাপতি চথুই প্রুর হাতে হস্তান্তর করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মো: আবু তালেব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান, বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরা মনি, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচমংসহ অন্যান্য স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ও পুলিশ সুপার আশা প্রকাশ করেন যে বর্ষবরণ সাংগ্রাই উৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে। একই সঙ্গে তারা বোমাং রাজার সঙ্গে আলোচনা করে পার্বত্য অঞ্চলের ভূমি সংক্রান্ত সমস্যাগুলোর সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি প্রদান করেন।
প্রসঙ্গত, বান্দরবানের বর্ষবরণ সাংগ্রাই স্থানীয় জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী উৎসব এবং পার্বত্য এলাকায় সামাজিক সাদৃশ্য ও সংস্কৃতি চর্চার অন্যতম প্রতীক।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।