ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা আজ, সবার নজর ইসলামাবাদে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা আজ, সবার নজর ইসলামাবাদে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা আজ, সবার নজর ইসলামাবাদে
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এখন কূটনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিতব্য এই উচ্চপর্যায়ের বৈঠককে সামনে রেখে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে ঘোষণা করা হয়েছে দুই দিনের সরকারি ছুটি, মোতায়েন করা হয়েছে হাজারো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

শনিবার সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যেই গুরুত্বপূর্ণ এই আলোচনার জন্য পুরোপুরি প্রস্তুত ইসলামাবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে এরইমধ্যে পাকিস্তান পৌঁছেছেন ইরানের প্রতিনিধিদল।

ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। এছাড়া প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমাদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোল নাসের হেম্মাতি এবং কয়েকজন আইনপ্রণেতা।

অলোচনায় অংশ নিতে শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ইরানের পার্লামেন্টের স্পিকার বলেন, ‘আমাদের সদিচ্ছা আছে, কিন্তু তাদের (যুক্তরাষ্ট্রের) প্রতি আমাদের কোনো বিশ্বাস নেই। যুক্তরাষ্ট্র যদি একটি প্রকৃত চুক্তির জন্য প্রস্তুত থাকে, তবে ইরানও প্রস্তুত হতে পারে।

গালিবাফ আরও বলেন, ‘দুর্ভাগ্যবশত, আমেরিকানদের সঙ্গে আমাদের আলোচনার অভিজ্ঞতা সব সময় ব্যর্থতা এবং প্রতিশ্রুতির লঙ্ঘনের মধ্য দিয়ে শেষ হয়েছে।’

ইরানের সঙ্গে আলোচনায় পারমাণবিক কর্মসূচি গুরুত্ব পাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার ভার্জিনিয়ার শার্লটসভিলের উদ্দেশে উড়োজাহাজে ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

ইরানের সঙ্গে আলোচনা আগামী সপ্তাহগুলোতে চলবে কি না তা নিশ্চিত নয় বলে জানান ট্রাম্প। হরমুজ প্রণালি খুব শিগগিরই খুলে দেয়া হবে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে ইরানের সঙ্গে আলোচনায় যোগ দিতে পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার নেতৃত্বে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জারেড কুশনার আলোচনায় অংশ নেবেন।

এর আগে যুক্তরাষ্ট্রের সময় শুক্রবার সকালে ইসলামাবাদের উদ্দেশে ওয়াশিংটন ডিসিতে এয়ারফোর্স টুতে ওঠার আগে সাংবাদিকদের ভ্যান্স বলেন, তেহরানের সঙ্গে সম্ভাব্য এই আলোচনা ‘ইতিবাচক’ হবে বলে তিনি বিশ্বাস করেন। একইসঙ্গে ইরানকে সতর্ক করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, তারা (ইরান) যদি আমাদের নিয়ে প্রতারণা করতে চায়, তবে দেখবে যে এই আলোচক দলটি তাদের প্রতি মোটেও সহানুভূতিশীল নয়।

পাঁচ সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর গত মঙ্গলবার (৭ এপ্রিল) পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও ইরান।

কিন্তু আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইল ইরানে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বক্তব্য, যুদ্ধবিরতির মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পাকিস্তানের তা প্রত্যাখ্যান করেছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *