বান্দরবানের লামায় মাতামুহুরী নদী থেকে অবৈধ বালু উত্তোলন, একজনকে ২০ দিনের কারাদণ্ড

বান্দরবানের লামায় মাতামুহুরী নদী থেকে অবৈধ বালু উত্তোলন, একজনকে ২০ দিনের কারাদণ্ড

বান্দরবানের লামায় মাতামুহুরী নদী থেকে অবৈধ বালু উত্তোলন, একজনকে ২০ দিনের কারাদণ্ড
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মো. শাহাদাত হোসেন (স্থানীয় বাসিন্দা) নামের এক ব্যক্তিকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার টিটিএন্ডডিসি এলাকার মাতামুহুরী নদীর পাড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে উপজেলা প্রশাসন কার্যালয়ে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত মো. শাহাদাত হোসেন লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান পাড়ার শাহাজান মোল্লার ছেলে বলে জানা গেছে।

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। তিনি বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এ সাজা প্রদান করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযান চলাকালে নদীর পাড়ে অবৈধভাবে বালু উত্তোলন কার্যক্রম পরিচালনার সময় স্থানীয়দের সঙ্গে অভিযুক্তের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পরে তাকে আটক করে উপজেলা প্রশাসনের কার্যালয়ে নেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন জানান, পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, মাতামুহুরী নদীসহ লামা উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই অবৈধ বালু উত্তোলনের অভিযোগ পাওয়া যাচ্ছে, যা পরিবেশ ও নদীভাঙন ঝুঁকি বাড়াচ্ছে বলে স্থানীয়রা মনে করছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed