সেনা প্রধানের সাথে DSCU প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ, পারস্পরিক সহযোগিতা জোরদারে আলোচনা
![]()
নিউজ ডেস্ক
ইন্দো-প্যাসিফিক ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন ইউনিভার্সিটি (DSCU)-এর রিজিওনাল প্রোগ্রাম লিড ও সহকারী অধ্যাপক মি. মাইকেল রেমবোল্ডের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন কার্যক্রম ও ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বিল্ডিং (ICB) শক্তিশালীকরণ বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় ভবিষ্যতে প্রশিক্ষণ, সক্ষমতা উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সম্প্রসারণের বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করা হয়।
প্রতিনিধিদল বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব ও আধুনিকায়ন কার্যক্রমের অগ্রগতির প্রশংসা করেন।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর ও কার্যকর করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন, যা ভবিষ্যতে সামরিক ও কৌশলগত সহযোগিতাকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।