খাগড়াছড়িতে বুদ্ধ পূর্ণিমা উদযাপন, প্রার্থনা ও প্রদীপ প্রজ্জ্বলনে বিশ্বশান্তির কামনা

খাগড়াছড়িতে বুদ্ধ পূর্ণিমা উদযাপন, প্রার্থনা ও প্রদীপ প্রজ্জ্বলনে বিশ্বশান্তির কামনা

খাগড়াছড়িতে বুদ্ধ পূর্ণিমা উদযাপন, প্রার্থনা ও প্রদীপ প্রজ্জ্বলনে বিশ্বশান্তির কামনা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়িতে বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহানির্বাণের ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। বৃহস্পতিবার সকালে জেলা শহরের প্রাচীন য়ংড বৌদ্ধ বিহারে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করা হয়।

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ভোর থেকেই বৌদ্ধ ভিক্ষু, দায়ক-দায়িকা ও পূর্ণার্থীরা বিহারে সমবেত হয়ে বুদ্ধ পূজা, বুদ্ধমূর্তি দানসহ বিভিন্ন দানীয় সামগ্রী অর্পণ করেন। পরে বিশ্বশান্তি ও সকল প্রাণীর মঙ্গল কামনায় সমবেত প্রার্থনায় অংশ নেন তারা।

খাগড়াছড়িতে বুদ্ধ পূর্ণিমা উদযাপন, প্রার্থনা ও প্রদীপ প্রজ্জ্বলনে বিশ্বশান্তির কামনা

সমবেত প্রার্থনায় উপস্থিত ধর্মপ্রাণ মানুষদের উদ্দেশ্যে ধর্মীয় দেশনা প্রদান করেন য়ংড বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ক্ষেমাসারা মহাথের। তিনি বুদ্ধের আদর্শ অনুসরণের মাধ্যমে মানবকল্যাণ, সহমর্মিতা ও শান্তির বার্তা তুলে ধরেন।

সন্ধ্যায় হাজার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে দিনের আয়োজন শেষ হওয়ার কথা রয়েছে।

খাগড়াছড়িতে বুদ্ধ পূর্ণিমা উদযাপন, প্রার্থনা ও প্রদীপ প্রজ্জ্বলনে বিশ্বশান্তির কামনা

এদিকে, গত মঙ্গলবার চট্টগ্রামের লোহাগড়া উপজেলার চুনতি জঙ্গলিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত য়ংড বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ উঃ সারা ভিক্ষুর অন্ত্যেষ্টিক্রিয়া আজ বিকেলে বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়ির বিভিন্ন বৌদ্ধ বিহারে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *