নেত্রকোনার দুর্গাপুরে বিজিবি–বিএসএফ সৌজন্য সাক্ষাৎ

নেত্রকোনার দুর্গাপুরে বিজিবি–বিএসএফ সৌজন্য সাক্ষাৎ

নেত্রকোনার দুর্গাপুরে বিজিবি–বিএসএফ সৌজন্য সাক্ষাৎ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধীন বিজয়পুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১১৫১/০৪ এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘বিজয়পুর শূন্য লাইন’ এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সূত্র জানায়, বিজিবির আহ্বানে আয়োজিত এ বৈঠকে বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যাটালিয়নের কর্মকর্তা ও কোম্পানি কমান্ডারসহ পাঁচজন উপস্থিত ছিলেন।

অন্যদিকে, ভারতের বিএসএফের শিলং সেক্টরের ডিআইজি এস এইচ এস গণেশ নেতৃত্ব দেন। তার সঙ্গে পাঁচ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।

সৌজন্য সাক্ষাতে সীমান্ত ব্যবস্থাপনা, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত এলাকার উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সোমেশ্বরী নদীর তীরবর্তী রাস্তা নির্মাণকাজ পুনরায় শুরু এবং সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় ডিউটি শেল্টার পোস্ট নির্মাণের বিষয়টি গুরুত্ব পায়।

এ সময় ডিউটি শেল্টার পোস্ট নির্মাণের বিষয়ে উভয় পক্ষের সম্মতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।