আলীকদমে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, সংখ্যা বেড়ে ৫

আলীকদমে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, সংখ্যা বেড়ে ৫

আলীকদমে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, সংখ্যা বেড়ে ৫
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের আলীকদম উপজেলায় হামের উপসর্গ নিয়ে তাংতুই ম্রো (৭) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে উপজেলায় হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে।

শনিবার (২ মে) দুপুরে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডা. সোলাইমান আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তাংতুই ম্রো আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের পৌহমুহুরী ডাকাতিপাড়া গ্রামের পাচই ম্রোর মেয়ে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, হামের উপসর্গ নিয়ে গত ২২ এপ্রিল শিশুটিকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ২৮ এপ্রিল অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। তবে আর্থিক সংকটের কারণে স্বজনরা তাকে বাড়িতে নিয়ে যান। ৩০ এপ্রিল রাতে পুনরায় প্রচণ্ড জ্বর দেখা দিলে শনিবার সকালে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়।

আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. হাসান জানান, বর্তমানে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৪ জন শিশু ভর্তি রয়েছে। এছাড়া গত এপ্রিল মাস থেকে ২ মে পর্যন্ত মোট ১০৩ জন শিশু এ রোগের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে।

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডা. সোলাইমান আহম্মেদ জানান, গত মাসে হামের উপসর্গ নিয়ে ১০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল, যার মধ্যে ৭ জন আলীকদম ও ৩ জন লামা উপজেলার। তাদের মধ্যেই তাংতুই ম্রো নামে শিশুটি ছিল, যাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার পরামর্শ দেওয়া হলেও তা করা হয়নি।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা, টিকাদান এবং সচেতনতার ঘাটতির কারণে এ ধরনের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *