তিন দশকের ধর্মীয় সেবার অবসান: পানছড়িতে মসজিদের ইমামকে রাজকীয় বিদায়

তিন দশকের ধর্মীয় সেবার অবসান: পানছড়িতে মসজিদের ইমামকে রাজকীয় বিদায়

তিন দশকের ধর্মীয় সেবার অবসান: পানছড়িতে মসজিদের ইমামকে রাজকীয় বিদায়
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের দীর্ঘ ৩০ বছরের দায়িত্বপালন শেষে সম্মানিত ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা দিয়েছে মসজিদ পরিচালনা কমিটি ও স্থানীয় মুসল্লিরা।

শুক্রবার (৮ মে ২০২৬) জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক আবেগঘন অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। এসময় মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে তার হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

তিন দশকের ধর্মীয় সেবার অবসান: পানছড়িতে মসজিদের ইমামকে রাজকীয় বিদায়

অনুষ্ঠানে উপস্থিত মুসল্লি, মসজিদ কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মানুষজন তার দীর্ঘদিনের নিষ্ঠা, তাকওয়া, আন্তরিকতা এবং ধর্মীয় শিক্ষায় অবদানের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা বলেন, একজন ইমাম শুধু নামাজ পরিচালনাই করেন না, তিনি সমাজকে নৈতিকতা ও মানবিকতার শিক্ষাও দিয়ে থাকেন।

বিদায় অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল, সম্মানিত ইমামকে প্রাইভেটকারে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার আয়োজন। এসময় মুসল্লিরা ভালোবাসা ও শ্রদ্ধায় তাকে বিদায় জানান। অনেকের চোখে জলও দেখা যায়।

তিন দশকের ধর্মীয় সেবার অবসান: পানছড়িতে মসজিদের ইমামকে রাজকীয় বিদায়

জানা যায়, তিনি প্রায় তিন দশক ধরে পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার সুমধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত, দ্বীনি খেদমত ও মানবিক আচরণ মুসল্লিদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে।

দীর্ঘদিনের প্রিয় ইমামের বিদায়ে পুরো এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়রা বলেন, তার অবদান ও স্মৃতি পানছড়িবাসীর হৃদয়ে দীর্ঘদিন অম্লান হয়ে থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *