পানছড়িতে বিজিবির অভিযানে ১ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ কাঠ জব্দ
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়ির পানছড়িতে অবৈধ কাঠ পাচারবিরোধী অভিযানে ১ লাখ ৬৮ হাজার ৯২৫ টাকা মূল্যের মালিকানাবিহীন সেগুন ও কড়াই গোলকাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৫ নভেম্বর) রাতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ফাতেমাতিনগর স্টিলব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এসব কাঠ উদ্ধার করা হয়। অভিযানে ঘটনাস্থলে মালিকানাবিহীন অবস্থায় ৩৭ দশমিক ৯১ ঘনফুট সেগুন গোলকাঠ এবং ২৪ দশমিক ১৬ ঘনফুট কড়াই গোলকাঠ পাওয়া যায়।
জব্দ করা সেগুন কাঠের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩২ হাজার ৬৮৫ টাকা এবং কড়াই কাঠের মূল্য ৩৬ হাজার ২৪০ টাকা। সব মিলিয়ে উদ্ধার করা কাঠের সিজার মূল্য ১ লাখ ৬৮ হাজার ৯২৫ টাকা।
অভিযান শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার (১৬ নভেম্বর) জব্দ করা কাঠগুলো পানছড়ি বন বিভাগের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
সীমান্তবর্তী এলাকায় অবৈধ কাঠ পাচার রোধ এবং বনজ সম্পদ সংরক্ষণে বিজিবির এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অবৈধভাবে কাঠ আহরণ ও পাচার প্রতিরোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।