কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জারি

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জারি

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা জারি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৯ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অখণ্ডতা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণে জেলার বিভিন্ন সীমান্তে নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি।

এ বিষয়ে লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, কুড়িগ্রাম জেলার সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং অবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে দমনে বিজিবি সর্বদা সজাগ ও সতর্ক অবস্থানে রয়েছে। এরইমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed