চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ও মাদক উদ্ধার
![]()
নিউজ ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মোবাইল ফোন, ইয়াবা ও নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চামুসা বিওপির সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল চামুসা গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়।
অভিযানে ৫৪টি বিভিন্ন মডেলের ব্যবহৃত ভারতীয় মোবাইল ফোন, ৩ হাজার ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৯ হাজার ৪৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ চোরাকারবারিরা পালিয়ে যায়।
তিনি আরও বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।