হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে ৫২ কেজি ভারতীয় গাঁজা জব্দ
![]()
নিউজ ডেস্ক
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। জব্দ গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ৮২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সীমান্তবর্তী গারোটিলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদে ৫৫ বিজিবির সাতছড়ি বিওপির একটি টহল দল সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশেষ মাদকবিরোধী অভিযান চালায়।
এসময় সীমান্তবর্তী গারোটিলা এলাকায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি সন্দেহজনক বস্তা তল্লাশি করে মালিকবিহীন ৫২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, উদ্ধার গাঁজা আইনানুগ প্রক্রিয়া শেষে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।