সেনাবাহিনী প্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্ব
![]()
নিউজ ডেস্ক
ঢাকায় সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার হিজ এক্সেলেন্সি সারা কুক। বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) অনুষ্ঠিত এ সাক্ষাতে তিনি একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়টি গুরুত্ব পায়। উভয় পক্ষই দ্বিপাক্ষিক সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
এ সময় ব্রিটিশ হাইকমিশনার দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা ও আন্তর্জাতিক পরিসরে তাদের অবদানের কথাও উল্লেখ করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উচ্চপর্যায়ের বৈঠক দুই দেশের সামরিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক ভূমিকা রাখবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।