পশ্চিমবঙ্গ মুসলিমদের ওপর নির্যাতন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির প্রতিবাদে জমিয়তের বিক্ষোভ
![]()
নিউজ ডেস্ক
পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর চলমান নির্যাতন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফীর সভাপতিত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান, মাওলানা রাশেদ ইলিয়াস, মুফতি ইমরানুল বারী সিরাজী প্রমুখ।
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তির বিভিন্ন দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, দেশের স্বার্থ, অর্থনৈতিক স্বাধীনতা ও জনগণের অধিকার ক্ষুণ্ন হয় এমন কোনও চুক্তি জাতি মেনে নেবে না।
এ সময় দেশের সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সরকারকে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান বক্তারা।
বিক্ষোভ মিছিলে বিভিন্ন পর্যায়ের আলেম-উলামা, ছাত্র-জনতা ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশ শেষে একটি মিছিল রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
নেতারা মুসলিম উম্মাহর ওপর যেকোনও নির্যাতন এবং দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকতে আহ্বান জানান।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।