বান্দরবানে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বান্দরবানে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বান্দরবানে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা বান্দরবানে নবাগত পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারের সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ মে) দুপুরে পুলিশ সুপারের কার্যালয় সভাকক্ষ-এ জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

বান্দরবানে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, পর্যটন নগরী বান্দরবানের উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় বান্দরবান একদিন বিশ্বমানের পর্যটন জেলা হিসেবে গড়ে উঠবে।

তিনি আরও বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে। অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।

পুলিশ সুপার উল্লেখ করেন, পুলিশ ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও জননিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন এবং তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *