মোটরসাইকেলে বাড়তি কর প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বাইকারদের মানববন্ধন

মোটরসাইকেলে বাড়তি কর প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বাইকারদের মানববন্ধন

মোটরসাইকেলে বাড়তি কর প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বাইকারদের মানববন্ধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা রাঙামাটিতে মোটরসাইকেলের ওপর সরকারের সাম্প্রতিক বাড়তি কর আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ মে) দুপুরে বনরূপা এলাকায় সাধারণ বাইকারদের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‘আয়কর সীমার নিচে আয়, বাড়তি করের বোঝা নয়’—এই স্লোগানে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন স্থানীয় মোটরসাইকেল চালক ও রাইডাররা।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাইকার প্রতিনিধি নূর জাহেদ হোসেন, রঞ্জন তঞ্চঙ্গ্যা ও মো. আরিফুল ইসলাম।

বক্তারা বলেন, পাহাড়ি জেলা রাঙামাটির ভৌগোলিক বাস্তবতায় গণপরিবহনের সীমাবদ্ধতা থাকায় মোটরসাইকেল স্থানীয়দের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি যানবাহন। এটি বিলাসিতা নয়, বরং সাধারণ ও মধ্যবিত্ত মানুষের নিত্যদিনের যাতায়াতের অন্যতম মাধ্যম।

মোটরসাইকেলে বাড়তি কর প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বাইকারদের মানববন্ধন

মো. আরিফুল ইসলাম বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে মোটরসাইকেল ব্যবহার মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই এ খাতে বাড়তি কর আরোপ সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।

নূর জাহেদ হোসেন বলেন, জেলার অনেক বেকার যুবক মোটরসাইকেল চালিয়ে বা রাইড শেয়ারিংয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। নতুন কর কাঠামো তাদের আয়ের পথ সংকুচিত করবে এবং জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলবে।

মানববন্ধন থেকে বক্তারা সরকারের প্রতি অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানান। অন্যথায় রাঙামাটিসহ সারাদেশের বাইকারদের নিয়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

উল্লেখ্য, সম্প্রতি রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে সরকার মোটরসাইকেলের ওপর নতুন করে কর ও নিবন্ধন ফি বৃদ্ধি করেছে। পাশাপাশি ইঞ্জিনের ক্ষমতাভেদে সম্পূরক শুল্ক ও অগ্রিম কর পুনর্নির্ধারণ করায় মোটরসাইকেলের দাম ও রক্ষণাবেক্ষণ ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।