নানিয়ারচর উপজেলায় প্রাথমিক শিক্ষক বদলির প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

নানিয়ারচর উপজেলায় প্রাথমিক শিক্ষক বদলির প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

নানিয়ারচর উপজেলায় প্রাথমিক শিক্ষক বদলির প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটিতে অন্য উপজেলা থেকে নানিয়ারচর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ মে) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মূল ফটক-এর সামনে নানিয়ারচর উপজেলাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন কবিতা চাকমা, শ্রীতন চাকমা, নিটন চাকমা ও বিদ্যাজয় চাকমাসহ স্থানীয় প্রতিনিধিরা।

বক্তারা অভিযোগ করেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস ইচ্ছামতো অন্য উপজেলা থেকে সহকারী ও প্রধান শিক্ষকদের নানিয়ারচরে বদলি করছে, যা স্থানীয়দের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। তারা এই বদলির তীব্র প্রতিবাদ জানান এবং ইতোমধ্যে বদলি হয়ে আসা শিক্ষকদের পূর্বের কর্মস্থলে ফেরত পাঠানোর দাবি জানান।

নানিয়ারচর উপজেলায় প্রাথমিক শিক্ষক বদলির প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

তারা আরও বলেন, অন্য উপজেলা থেকে শিক্ষক বদলি হয়ে আসার ফলে নানিয়ারচরে শূন্য পদ পূরণ হয়ে যাচ্ছে, যার ফলে স্থানীয় প্রার্থীরা শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

মানববন্ধন শেষে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য, পার্বত্য জেলাগুলোতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ উপজেলা ভিত্তিক হওয়ায় এক উপজেলার বাসিন্দা অন্য উপজেলায় চাকরির জন্য আবেদন করতে পারেন না।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *