বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত, চ্যাম্পিয়ন ১৭ পদাতিক ডিভিশন

বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত, চ্যাম্পিয়ন ১৭ পদাতিক ডিভিশন

বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত, চ্যাম্পিয়ন ১৭ পদাতিক ডিভিশন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর বার্ষিক ফায়ারিং প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার (২১ মে) কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

May be an image of ‎text that says '‎ফায়ারিং প্রতিযোমিশ২ G55S বাংা২० নার T 0 コ平ム (幼 ز C CHAMPION‎'‎

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান তাঁর বক্তব্যে বলেন, একজন সেনাসদস্যের পেশাগত উৎকর্ষতা অর্জনে ফায়ারিং দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি সামরিক মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ।

তিনি উল্লেখ করেন, প্রতিবছর আয়োজিত এ প্রতিযোগিতা সেনাসদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

May be an image of flute, oboe, clarinet and text

এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানারআপ হয় প্যারা কমান্ডো ব্রিগেড।

ব্যক্তিগত ক্যাটাগরিতে ১৭ পদাতিক ডিভিশনের সৈনিক পিয়াল মন্ডল ‘শ্রেষ্ঠ ফায়ারার’ নির্বাচিত হন। এছাড়া ১০ পদাতিক ডিভিশনের সৈনিক তানভীর হোসেন দ্বিতীয় শ্রেষ্ঠ ফায়ারার এবং ২৪ পদাতিক ডিভিশনের সৈনিক জবা আক্তার ‘শ্রেষ্ঠ মহিলা ফায়ারার’ হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

উল্লেখ্য, গত ১৬ মে সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় শুরু হওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর সকল ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে অংশগ্রহণকারী সেনাসদস্যরা তাদের ফায়ারিং দক্ষতা প্রদর্শন করেন।

May be an image of text

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স (এমজিও), বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরির কমান্ড্যান্ট, জেনারেল অফিসার কমান্ডিং ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া, জেনারেল অফিসার কমান্ডিং ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়াসহ সেনাসদর ও বিভিন্ন ফরমেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন পর্যায়ের সেনাসদস্য ও গণমাধ্যম প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

প্রসঙ্গত, সেনাসদস্যদের পেশাগত মানোন্নয়ন, যুদ্ধকৌশলগত প্রস্তুতি এবং নিখুঁত অস্ত্র পরিচালনায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করে থাকে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed