পাকিস্তানে বোমা হামলায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

পাকিস্তানে বোমা হামলায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

পাকিস্তানে বোমা হামলায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাকিস্তানের কোয়েটায় ভয়াবহ বোমা হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গতকাল রোববার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তাঁর সরকার ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি শোক, আন্তরিক সমবেদনা জানান। একই সঙ্গে তিনি আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন।

প্রধানমন্ত্রী সব ধরনের সন্ত্রাসবাদ ও সহিংসতার তীব্র নিন্দা জানান। এই কঠিন সময়ে পাকিস্তানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন তিনি।

গতকাল পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় জাফর এক্সপ্রেসের একটি শাটল ট্রেন লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়।

স্থানীয় সময় সকাল আনুমানিক ৮টা ৫ মিনিটে কোয়েটা সেনানিবাস থেকে ট্রেনটি রওনা হয়। কিছুক্ষণের মধ্যেই ট্রেনে হামলার ঘটনা ঘটে।

ভয়াবহ এ বোমা হামলায় নিহত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪। শিশু–নারীসহ গুরুতর আহত হয়েছেন ৮০ জনের বেশি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *