খাগড়াছড়িতে নতুন করে ৩জন করোনা আক্রান্ত, রাঙামাটিতে চিকিৎসকসহ ৫ - Southeast Asia Journal

খাগড়াছড়িতে নতুন করে ৩জন করোনা আক্রান্ত, রাঙামাটিতে চিকিৎসকসহ ৫

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জনের শরীরে করোনাভাইরাসের লক্ষণ পাওয়া গেছে। আজ বুধবার (১৩ মে) চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) নমুনা পরীক্ষায় এ ফলাফল আসে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিভাসুতে গতকাল ৪৬ নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা পজেটিভ পাওয়া যায়। এদের মধ্যে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১২জন, খাগড়াছড়ির ৩ জন ও দুই চিকিৎসকসহ রাঙামাটির ৫ জন রয়েছেন। তবে এর বেশী বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে খাগড়াছড়িতে একজনের শরীরে করোনা পজিটিভ রিপোর্ট আসলেও তাকে ও তার সাথে প্রাতিষ্ঠানিক হোমকোয়ারেন্টাইনে ২য় ও ৩য় দফায় করোনা টেষ্টের পর নেগেটিভ রিপোর্ট আসায় তাদের প্রাতিষ্ঠানিক হোমকোয়ারেন্টাইন থেকে আনুষ্ঠানিক বিদায় দেয়া হয়।

অন্যদিকে, রাঙামাটিতে এর আগেও একদিনে শিশুসহ ৪জন ও পরে এক নার্সসহ মোট ৫ করোনা আক্রান্ত ছিলো। নতুন করে ৫জন আক্রান্ত হওয়ায় করোনায় রাঙামাটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০জনে।

You may have missed