যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ইউআরসি প্রতিযোগিতায় এমআইএসটির ‘টিম মঙ্গল বারোতা’র ১১তম স্থান অর্জন

যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ইউআরসি প্রতিযোগিতায় এমআইএসটির ‘টিম মঙ্গল বারোতা’র ১১তম স্থান অর্জন

যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ইউআরসি প্রতিযোগিতায় এমআইএসটির ‘টিম মঙ্গল বারোতা’র ১১তম স্থান অর্জন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ভিত্তিক রোবোটিক্স প্রতিযোগিতা ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (URC) ২০২৬-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশের Military Institute of Science and Technology (MIST) এর “টিম মঙ্গল বারোতা”। প্রতিযোগিতায় অংশ নিয়ে দলটি বিশ্বব্যাপী ১১তম স্থান অর্জন করেছে।

গত ২৭ থেকে ৩১ মে পর্যন্ত যুক্তরাষ্ট্রের Mars Desert Research Station-এ অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে অংশ নেয় দলটি। মঙ্গলগ্রহের পরিবেশের অনুরূপ ভূপ্রকৃতিতে আয়োজিত এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত রোভার নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক The Mars Society কর্তৃক প্রতিবছর আয়োজিত এই প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিশ্বের অন্যতম শীর্ষ রোবোটিক্স ও মহাকাশ প্রকৌশলভিত্তিক প্রতিযোগিতা হিসেবে পরিচিত। এতে অংশগ্রহণকারী দলগুলোকে ভবিষ্যতে মঙ্গলগ্রহে ব্যবহারের উপযোগী স্বয়ংক্রিয় ও আধা-স্বয়ংক্রিয় রোভার নকশা, নির্মাণ এবং বাস্তব পরিস্থিতিতে পরিচালনার সক্ষমতা প্রদর্শন করতে হয়।

কঠোর বাছাইপর্ব অতিক্রম করে চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় এমআইএসটির “টিম মঙ্গল বারোতা”। পরে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের ৩৫টি খ্যাতনামা বিশ্ববিদ্যালয় দলের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা ১১তম স্থান অর্জন করে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই অর্জন শুধু এমআইএসটির জন্য নয়, বরং বাংলাদেশের প্রযুক্তি, রোবোটিক্স ও মহাকাশ গবেষণার সক্ষমতার জন্যও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আন্তর্জাতিক অঙ্গনে দেশের শিক্ষার্থীদের উদ্ভাবনী দক্ষতা, প্রকৌশল জ্ঞান এবং প্রযুক্তিগত সক্ষমতার উজ্জ্বল স্বাক্ষর হিসেবে এ সাফল্য বিবেচিত হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *