মহালছড়িতে সেনাবাহিনীর ধারাবাহিক অভিযান, ইউপিডিএফের সন্ত্রাসী আস্তানা ধ্বংস

মহালছড়িতে সেনাবাহিনীর ধারাবাহিক অভিযান, ইউপিডিএফের সন্ত্রাসী আস্তানা ধ্বংস

মহালছড়িতে সেনাবাহিনীর ধারাবাহিক অভিযান, ইউপিডিএফের সন্ত্রাসী আস্তানা ধ্বংস
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানিক তৎপরতা অব্যাহত রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত ধারাবাহিক অভিযানে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের ব্যবহৃত একটি অস্থায়ী আস্তানা বা ঘাঁটি শনাক্ত করে তা ধ্বংস করার দাবি করেছে সংশ্লিষ্ট সূত্র।

জানা গেছে, গতকাল সোমবার (১ জুন) মহালছড়ির পঙ্খীমুড়া এলাকায় পরিচালিত অভিযানে ইউপিডিএফের তিন সন্ত্রাসীকে অস্ত্র, গুলি ও চাঁদা আদায়ের বিভিন্ন আলামতসহ আটকের পর অঅজ মঙ্গলবার (২ জুন) কমলাবাগান এলাকায় আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানের সময় সশস্ত্র গোষ্ঠীর সরঞ্জামের কোনো মজুদ উদ্ধার না হলেও সেনাবাহিনীর সদস্যরা ইউপিডিএফ সন্ত্রাসীদের ব্যবহৃত একটি অস্থায়ী ঘাঁটির সন্ধান পান। পরে ওই ঘাঁটি এবং এর আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে সেখানে অস্ত্র সংরক্ষণের বাঙ্কার, ডিউটি পোস্ট, বিশ্রামাগার, প্রশাসনিক কার্যক্রম পরিচালনার স্থানসহ বিভিন্ন স্থাপনার অস্তিত্ব শনাক্ত করা হয়। পরবর্তীতে অভিযানকারী দল ঘাঁটির অবকাঠামো ধ্বংস করে এবং পুরো এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

মহালছড়িতে সেনাবাহিনীর ধারাবাহিক অভিযান, ইউপিডিএফের সন্ত্রাসী আস্তানা ধ্বংস

সংশ্লিষ্ট সূত্রের দাবি, অভিযানের ফলে ওই এলাকায় সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রম উল্লেখযোগ্যভাবে ব্যাহত হয়েছে এবং বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, কমলাবাগান ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ইউপিডিএফের কিছু সদস্য অস্ত্রসহ অবস্থান করত এবং স্থানীয়দের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ ছিল। সাম্প্রতিক অভিযানের পর সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে তারা মন্তব্য করেন।

এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গতকাল ১ জুন মহালছড়ির পঙ্খীমুড়া এলাকায় পরিচালিত পৃথক এক অভিযানে ইউপিডিএফের তিন সন্ত্রাসীকে আটক করা হয়। ওই সময় একটি চায়না পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি, চাঁদা আদায়ের রশিদ বই, মোবাইল ফোন এবং বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *