সাজেকে পর্যটকের হারানো মোবাইল উদ্ধার করে ফেরত দিল সেনাবাহিনী
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটির সাজেকে ভ্রমণে এসে হারিয়ে যাওয়া এক পর্যটকের মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
জানা যায়, গতকাল শুক্রবার (৫ জুন ২০২৬) সাজেক ভ্রমণে আসা এক পর্যটকের টেকনো ১০সি মডেলের মোবাইল ফোন পথিমধ্যে হারিয়ে যায়। পরে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের অধীন ফেরোশাস ফোরটিনে কর্তব্যরত সেনাসদস্যরা মোবাইল ফোনটি খুঁজে পান।
পরবর্তীতে যাচাই-বাছাই শেষে আজ শনিবার (৬ জুন ২০২৬) মোবাইল ফোনটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।
হারানো মোবাইল ফিরে পেয়ে সংশ্লিষ্ট পর্যটক বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “সেনাবাহিনীর সততা, দায়িত্ববোধ ও সত্যনিষ্ঠা আমাকে মুগ্ধ করেছে। হারিয়ে যাওয়া ফোন ফিরে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত।”
স্থানীয়রা জানান, পার্বত্য অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনসেবামূলক নানা কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করে চলেছে। সাজেকে পর্যটকের হারানো মোবাইল উদ্ধার করে ফেরত দেওয়ার ঘটনাও সেই মানবিক দায়িত্ববোধেরই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।