উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র, ক্ষতি প্রায় ১২ লাখ টাকা

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র, ক্ষতি প্রায় ১২ লাখ টাকা

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র, ক্ষতি প্রায় ১২ লাখ টাকা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে আন্তর্জাতিক সংস্থা ইউএনএইচসিআর-এর অর্থায়নে পরিচালিত একটি প্রশিক্ষণ কেন্দ্র পুড়ে গেছে। এতে কেন্দ্রটির অবকাঠামো, গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র এবং বিভিন্ন সরঞ্জাম ভস্মীভূত হয়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার (১২ জুন) দুপুরে উখিয়ার মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্প-৪-এর ব্লক বি/৬ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

রোহিঙ্গারা জানান, একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত প্রশিক্ষণ কেন্দ্রটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ব্যাপক আকার ধারণ করে।

উখিয়ায় দায়িত্বরত ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) সিরাজ আমিন জানান, আন্তর্জাতিক সংস্থা ইউএনএইচসিআর-এর অর্থায়নে এবং এনজিও সংস্থা সিএনআরএস পরিচালিত স্কিলস ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টারে দুর্বৃত্তরা আগুন দেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি বলেন, “খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, রোহিঙ্গা স্বেচ্ছাসেবক, সেনাবাহিনীর টহল দল এবং এপিবিএনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।”

অধিনায়ক সিরাজ আমিন জানান, অগ্নিকাণ্ডে প্রশিক্ষণ কেন্দ্রটির অফিস কক্ষ, গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র এবং বিভিন্ন কার্যক্রমে ব্যবহৃত সরঞ্জাম সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। ঘটনার কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।