রাঙামাটিতে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা, অংশ নিলেন দেশের ৭২ দাবাড়ু

রাঙামাটিতে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা, অংশ নিলেন দেশের ৭২ দাবাড়ু

রাঙামাটিতে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা, অংশ নিলেন দেশের ৭২ দাবাড়ু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য শহর রাঙামাটিতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা। দেশের বিভিন্ন জেলা থেকে আগত রেটেড ও উদীয়মান দাবাড়ুদের অংশগ্রহণে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে প্রতিযোগিতার দ্বিতীয় দিনের খেলা শহরের রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। রাঙামাটি দাবা খেলোয়াড় সমিতির আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সারা দেশ থেকে ৪১ জন আন্তর্জাতিক রেটিংধারী দাবাড়ুসহ মোট ৭২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

রাঙামাটি দাবা খেলোয়াড় সমিতির সভাপতি ও জেলা শিক্ষা কর্মকর্তা সরিৎ কুমার চাকমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন মো. নুরুল আমিন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. গৌরব দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সিজেকেএস দাবা কমিটির সম্পাদক ও ফিদে আরবিটার প্রকৌশলী এস এম তারেক, চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির সভাপতি শহীদুর রহমান এবং রাঙামাটি দাবা খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক দীপংকর চাকমা।

রাঙামাটিতে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা, অংশ নিলেন দেশের ৭২ দাবাড়ু

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড় ও তাদের অভিভাবকরা জানান, আন্তর্জাতিক রেটিংধারী ও অভিজ্ঞ দাবাড়ুদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ নতুন খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের প্রতিযোগিতা তরুণ দাবাড়ুদের জন্য শেখার এক অনন্য ক্ষেত্র তৈরি করে।

আয়োজকরা জানান, রাঙামাটির মনোরম ও শান্ত পরিবেশ জাতীয় পর্যায়ের দাবা প্রতিযোগিতা আয়োজনের জন্য অত্যন্ত উপযোগী। এই আয়োজনের মাধ্যমে পার্বত্য অঞ্চলে দাবা খেলাকে আরও জনপ্রিয় করা এবং নতুন প্রজন্মকে কৌশলভিত্তিক এই খেলায় আগ্রহী করে তোলাই তাদের লক্ষ্য।

তারা আরও বলেন, বর্তমান সময়ে তরুণদের মধ্যে মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত আসক্তি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দাবার মতো মননশীল খেলাধুলা তরুণদের সৃজনশীল চিন্তাভাবনা, ধৈর্য ও বিশ্লেষণী ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তিনির্ভর আসক্তি থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed