দুর্গম পাহাড়ে ১০৫ পরিবারের বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ ও সাবমারসিবল মোটর স্থাপন করল সেনাবাহিনী

দুর্গম পাহাড়ে ১০৫ পরিবারের বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ ও সাবমারসিবল মোটর স্থাপন করল সেনাবাহিনী

দুর্গম পাহাড়ে ১০৫ পরিবারের বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ ও সাবমারসিবল মোটর স্থাপন করল সেনাবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য অঞ্চলের দুর্গম জনপদে বিশুদ্ধ পানির সংকট নিরসনে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের প্রত্যন্ত ধনপাতা ছড়া এলাকার করুনা চাঁন বাঙ্গালো কার্বারী পাড়ায় সেনাবাহিনীর সহায়তায় একটি গভীর নলকূপ ও সাবমারসিবল মোটর স্থাপন করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের পানির কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোমবার (২২ জুন) সকালে দীঘিনালা জোনের সার্বিক সহযোগিতায় এ প্রকল্পের উদ্বোধন করা হয়।

দুর্গম পাহাড়ে ১০৫ পরিবারের বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ ও সাবমারসিবল মোটর স্থাপন করল সেনাবাহিনী

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল আল-আমিন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্গম পাহাড়ি এই এলাকায় দীর্ঘদিন ধরে বিশুদ্ধ খাবার পানির সংকট ছিল। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের প্রতিদিন দূরবর্তী ঝিরি ও পানির উৎস থেকে পানি সংগ্রহ করতে হতো। সেনাবাহিনীর উদ্যোগে গভীর নলকূপ ও সাবমারসিবল মোটর স্থাপনের ফলে এখন এলাকার প্রায় ১০৫টি পরিবারের ৩০০ থেকে ৩৫০ জন মানুষ নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা পাবেন।

দুর্গম পাহাড়ে ১০৫ পরিবারের বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ ও সাবমারসিবল মোটর স্থাপন করল সেনাবাহিনী

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, স্থানীয় হেডম্যান, কার্বারী এবং উপকারভোগী পাহাড়ি জনগোষ্ঠীর সদস্যসহ প্রায় ৫০ থেকে ৬০ জন স্থানীয় বাসিন্দা।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জোন অধিনায়ক লেঃ কর্নেল আল-আমিন বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং মৌলিক চাহিদা পূরণে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বিশুদ্ধ পানি মানুষের মৌলিক অধিকার এবং সুস্থ জীবনের অন্যতম পূর্বশর্ত। তাই দুর্গম এলাকায় বসবাসরত মানুষের কষ্ট লাঘবে সেনাবাহিনী সবসময় আন্তরিকভাবে কাজ করছে।

দুর্গম পাহাড়ে ১০৫ পরিবারের বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ ও সাবমারসিবল মোটর স্থাপন করল সেনাবাহিনী

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের পানির সংকটের কারণে তাদের নানা ভোগান্তি পোহাতে হতো। নতুন এই গভীর নলকূপ স্থাপনের ফলে নিরাপদ পানির সহজলভ্যতা নিশ্চিত হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।

বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা সেনাবাহিনীর এ উদ্যোগের প্রশংসা করে বলেন, দুর্গম পার্বত্য অঞ্চলে বিশুদ্ধ পানির মতো গুরুত্বপূর্ণ সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে সেনাবাহিনী মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর অবদান রাখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *