রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীসহ গ্রেপ্তার ৫

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীসহ গ্রেপ্তার ৫

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীসহ গ্রেপ্তার ৫
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী, মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত এবং একাধিক মামলার পলাতক আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন।

পুলিশ সূত্রে জানা গেছে, ২৫ জুন রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতোয়ালি থানার ওসি মো. জসিম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন অভিযোগ ও মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের স্বেচ্ছাসেবক লীগের রাঙামাটি জেলা কমিটির সদস্য রূপন চন্দ্র দে (৪২), রাঙামাটি পৌর যুবলীগের ১ নম্বর ওয়ার্ডের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল সবুর (৩৮), ১১টি মামলার আসামি ও পলাতক মাদক কারবারি মো. কাউছার (৩০), ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. বাপ্পি (২৮) এবং মো. মোরশেদ আলম (২৭)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মামলা ও আইনগত অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকা কয়েকজন আসামিকেও এ অভিযানে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

কোতোয়ালি থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *