হরমুজে ফের উত্তেজনা: ‘আগ্রাসনের’ জবাবে মার্কিন ঘাঁটিতে আইআরজিসি’র পাল্টা হামলা

হরমুজে ফের উত্তেজনা: ‘আগ্রাসনের’ জবাবে মার্কিন ঘাঁটিতে আইআরজিসি’র পাল্টা হামলা

হরমুজে ফের উত্তেজনা: ‘আগ্রাসনের’ জবাবে মার্কিন ঘাঁটিতে আইআরজিসি’র পাল্টা হামলা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) শুক্রবার (২৬ জুন) এ তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে তাসনিম নিউজ এজেন্সি।

আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসনের’ প্রতিক্রিয়ায় তাদের নৌবাহিনী মধ্যপ্রাচ্য অঞ্চলে মার্কিন সেনা মোতায়েনের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

প্রেস টিভির তথ্য মতে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করে যে, হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে তারা ইরানের ভূখণ্ডে সামরিক অভিযান পরিচালনা করেছে।

সেন্টকমের দাবি, ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি ছাড়ার সময় সিঙ্গাপুরের পতাকাবাহী কার্গো জাহাজ MV Ever Lovely-এর ওপর বৃহস্পতিবার ড্রোন হামলা চালানো হয়েছে। এর জবাব হিসেবেই তারা এই অভিযান চালিয়েছে।

তবে, বরাবরের মতোই বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের দাবি, দেশটিকে দোষারোপ করার উদ্দেশ্যে ‘ফলস ফ্ল্যাগ’ হামলার চেষ্টা করা হচ্ছে।

আইআরজিসি আরও দাবি করেছে, সম্প্রতি দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (MoU) প্রতিশ্রুতি বিভিন্ন উসকানির মাধ্যমে লঙ্ঘনের চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র। বিবৃতিতে সতর্ক করে বলা হয়, এ ধরনের আগ্রাসনের প্রয়োজনীয় জবাব দেওয়া হয়েছে। ভবিষ্যতেও কোনো লঙ্ঘন হলে একইভাবে প্রতিক্রিয়া জানানো হবে। যদি এ ধরনের হামলা পুনরায় চালানো হয়, তবে ইরানের জবাব হবে আরও ব্যাপক।

তাৎক্ষণিকভাবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনো পক্ষ বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কোনো পক্ষ। হরমুজ প্রণালিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *