বিজিবির আপত্তিতে আসামে বাংলাদেশ সীমান্তের ৪.৩৫ কিলোমিটার অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ

বিজিবির আপত্তিতে আসামে বাংলাদেশ সীমান্তের ৪.৩৫ কিলোমিটার অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ

বিজিবির আপত্তিতে আসামে বাংলাদেশ সীমান্তের ৪.৩৫ কিলোমিটার অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের আসাম রাজ্যে বাংলাদেশ সীমান্তের ৪.৩৫ কিলোমিটার অংশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর আপত্তির কারণে এখনো কাঁটাতারের বেড়া নির্মাণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রাজ্য সরকার।

সোমবার (৬ জুলাই) আসাম বিধানসভায় এক প্রশ্নের জবাবে রাজ্যের সীমান্ত সুরক্ষা ও উন্নয়নবিষয়ক মন্ত্রী অতুল বোরা জানান, বাংলাদেশের সঙ্গে আসামের মোট ২৬৭.৫ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তের মধ্যে ২২৮.৫৪১ কিলোমিটার এলাকায় ইতোমধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, সীমান্তের ৪.৩৫ কিলোমিটার অনাবৃত অংশটি শ্রীভূমি জেলার কুশিয়ারা নদীসংলগ্ন এলাকায় অবস্থিত, যেখানে নদীতীরে ভারতীয় নাগরিকদের বসবাস রয়েছে। ওই এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও বিজিবির আপত্তির কারণে কাজ এগিয়ে নেওয়া সম্ভব হয়নি বলে দাবি করেন তিনি।

এছাড়া আরও ৩৪.৬০৯ কিলোমিটার সীমান্ত এখনো বেড়াবিহীন রয়েছে, যা নদীপথ দিয়ে অতিক্রম করেছে। এর মধ্যে ধুবড়ি জেলায় ৩০.৩৭ কিলোমিটার এবং সাউথ সালমারা-মানকাচার জেলায় ৪.২৩৯ কিলোমিটার সীমান্ত রয়েছে।

মন্ত্রী জানান, এসব উন্মুক্ত নদীসীমান্তে নজরদারির জন্য ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা ব্যবস্থা (Comprehensive Integrated Border Management System-CIBMS) এবং নৌকা-ভিত্তিক পর্যবেক্ষণ চৌকির মাধ্যমে সীমান্তে সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে আসামের ২৬৭.৫ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত ধুবড়ি, সাউথ সালমারা-মানকাচার, কাছাড় এবং শ্রীভূমি জেলা দিয়ে বিস্তৃত।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed