টানা বর্ষণে বাঘাইছড়িতে পাহাড়ধসে প্রাণ গেল বৃদ্ধার

টানা বর্ষণে বাঘাইছড়িতে পাহাড়ধসে প্রাণ গেল বৃদ্ধার

টানা বর্ষণে বাঘাইছড়িতে পাহাড়ধসে প্রাণ গেল বৃদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

টানা দুই দিনের ভারী বর্ষণের পর রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার পশ্চিম লাইল্যাঘোনা এলাকায় পাহাড়ধসে লক্ষী বিলাশ চাকমা (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল প্রায় ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লক্ষী বিলাশ চাকমা পশ্চিম লাইল্যাঘোনা এলাকার বাসিন্দা এবং প্রয়াত দ্রোণাচার্য চাকমার ছেলে।

পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টির কারণে রাতে বসতঘরের পাশের পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। সকালে লক্ষী বিলাশ চাকমা ধসে পড়া মাটি সরানোর চেষ্টা করলে হঠাৎ ওপর থেকে গাছের গুঁড়িসহ আরও বড় অংশের মাটি ধসে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের বড় ভাই বিমলেন্দু চাকমা জানান, রাতভর বৃষ্টির পর ঘরের পাশের ঢাল ক্ষতিগ্রস্ত হয়েছিল। সকালে মাটি পরিষ্কার করতে গেলে দ্বিতীয় দফায় পাহাড়ধসের কবলে পড়ে তার ভাই মারা যান।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা গাছের গুঁড়ি ও মাটি সরিয়ে মরদেহ উদ্ধার করেন।

ঘটনার খবর পেয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রয়োজনীয় সরকারি সহায়তার আশ্বাস দেন। একই সঙ্গে পাহাড়ধসের ঝুঁকিতে থাকা মানুষদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার আহ্বান জানান। এ লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে এলাকায় মাইকিংও করা হচ্ছে।

এদিকে বাঘাইছড়ি থানার এসআই রিয়াজুল ইসলাম রানার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ শুরু করেছে।

জেলা প্রশাসন ও আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, টানা ভারী বর্ষণের কারণে রাঙামাটির বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশ ও ঢালে বসবাসরত বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed