রাঙামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুর বেনসন চাকমার মৃত্যু
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটির লংগদু উপজেলায় নিজ বাড়ির বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেনসন চাকমা (৩২) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার মহাজনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেনসন চাকমা ওই এলাকার নীল কান্তি চাকমার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বেনসন চাকমা নিজ বাড়ির বিদ্যুৎ সংযোগের কিছু মেরামত ও সংযোগের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। পরে পুলিশকে বিষয়টি জানানো হলে লংগদু থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত রয়েছি। এ ঘটনায় অপমৃত্যুর মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
স্থানীয়দের ভাষ্য, বেনসন চাকমা দিনমজুর হিসেবে কাজ করে পরিবারের জীবিকা নির্বাহ করতেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিদ্যুৎ-সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে নিরাপত্তা বিধি মেনে চলা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করে কোনো ধরনের মেরামতের কাজ না করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।