রোয়াংছড়িতে ডাম্পারের চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু

রোয়াংছড়িতে ডাম্পারের চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু

রোয়াংছড়িতে ডাম্পারের চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের রোয়াংছড়িতে ট্রাক ডাম্পারের চাপায় রিমিতা তঞ্চঙ্গ্যা (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে রোয়াংছড়ি থানা ও ফায়ার সার্ভিস স্টেশনের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিমিতা তঞ্চঙ্গ্যা রোয়াংছড়ি উপজেলার জামছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শামুকঝিড়ি পাড়ার বাসিন্দা নিরঞ্জয় তঞ্চঙ্গ্যার মেয়ে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে বাবা নিরঞ্জয় তঞ্চঙ্গ্যার সঙ্গে মোটরসাইকেলে করে রোয়াংছড়ি বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিল রিমিতা। পথে রোয়াংছড়ি থানার সামনে বান্দরবান থেকে রোয়াংছড়িগামী একটি ট্রাক ডাম্পারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে রিমিতা মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে ডাম্পারের চাকায় পিষ্ট হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল ও ডাম্পারের সংঘর্ষের পর শিশুটি গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা পাহাড়ি সড়কে ভারী যানবাহন চলাচলের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন এবং সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *