অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান, ক্ষতিগ্রস্তদের সহায়তা

অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান, ক্ষতিগ্রস্তদের সহায়তা

অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান, ক্ষতিগ্রস্তদের সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রাঙামাটির বিভিন্ন এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। এর অংশ হিসেবে বুধবার (৮ জুলাই) দুপুরে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের চম্পাতলী গ্রাম পরিদর্শন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এককালীন নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

পরিদর্শনকালে জেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে পরিষদের সদস্য দেব প্রসাদ দেওয়ান, প্রতুল চন্দ্র দেওয়ান, মো. হাবীব আজম, বৈশালী চাকমা, দয়াল দাশ, বরুন বিকাশ দেওয়ান, নাইউ প্রু মারমা, মিনহাজ মুরশীদ, লুৎফুন্নেসা বেগম ও ড্যানিয়েল লাল মুয়ান সাঙ পাংখোয়া উপস্থিত ছিলেন। এছাড়া জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তাও সফরে অংশ নেন।

প্রতিনিধিদলটি চম্পাতলী গ্রামের পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা, বসতবাড়ি, ফসলি জমি এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো পরিদর্শন করেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

পরিদর্শন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের পুনর্বাসন ও জরুরি সহায়তার অংশ হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে এককালীন নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেন, টানা বর্ষণের কারণে রাঙামাটির বিভিন্ন উপজেলায় পাহাড়ধস, সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া এবং কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতি অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, “এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। জেলা পরিষদ সবসময় দুর্গত মানুষের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কার এবং কৃষকদের পুনর্বাসনে প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত গ্রহণ করা হবে।”

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *