মাটিরাঙ্গায় ভারী বর্ষণে নদীগর্ভে বিলীন দুটি বসতঘর

মাটিরাঙ্গায় ভারী বর্ষণে নদীগর্ভে বিলীন দুটি বসতঘর

মাটিরাঙ্গায় ভারী বর্ষণে নদীগর্ভে বিলীন দুটি বসতঘর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

টানা ভারী বর্ষণের কারণে খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ডের ভূঁইয়াপাড়ায় ধসে পড়েছে দুটি বসতঘর।

গতকাল রাতের কোনো এক সময় ঘর দুটির এক-তৃতীয়াংশ পাশের ধলিয়া খালের নদীগর্ভে বিলীন হয়ে যায়। সৌভাগ্যক্রমে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ঘরে থাকা বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধসে পড়া দুটি টিনশেড ঘরে শ্রী অধির দাশ, শ্রী অসীম দাশ, শ্রী রাখাল দাশ ও লালন দাশের যৌথ পরিবারের ২০ জনেরও বেশি সদস্য বসবাস করতেন। অত্যন্ত দরিদ্র এই পরিবারের অধিকাংশ সদস্য দীর্ঘদিন ধরে মাটিরাঙ্গা বাজারে মুচির কাজ করে জীবিকা নির্বাহ করছেন। আকস্মিক এই দুর্যোগে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে চরম বিপাকে পড়েছে পরিবারগুলো।

ঘটনার খবর পেয়ে আজ বুধবার (৮ জুলাই) সকালে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল দলীয় নেতাকর্মীদের নিয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন।

মাটিরাঙ্গায় ভারী বর্ষণে নদীগর্ভে বিলীন দুটি বসতঘর

এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়।

এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবদিন সরকারসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হঠাৎ ঘরবাড়ি হারিয়ে দিশেহারা এই পরিবারগুলোর স্থায়ী পুনর্বাসনের দাবিতে স্থানীয়রা প্রশাসনের প্রতি জোর আহ্বান জানিয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *