পাহাড়ধসে সাময়িক বন্ধ বান্দরবান-কেরানীহাট সড়ক, অপসারণে কাজ করছে ফায়ার সার্ভিস

পাহাড়ধসে সাময়িক বন্ধ বান্দরবান-কেরানীহাট সড়ক, অপসারণে কাজ করছে ফায়ার সার্ভিস

পাহাড়ধসে সাময়িক বন্ধ বান্দরবান-কেরানীহাট সড়ক, অপসারণে কাজ করছে ফায়ার সার্ভিস
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

টানা চার দিনের ভারী বর্ষণে বান্দরবান-কেরানীহাট সড়কের লাল ব্রিজ এলাকায় পাহাড়ধসের ঘটনায় সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে বান্দরবানের সঙ্গে দেশের অন্যান্য জেলার সড়ক যোগাযোগ। পাহাড় থেকে বিপুল পরিমাণ মাটি, পাথর ও গাছ সড়কের ওপর এসে পড়ায় মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

পাহাড়ধসের পর সড়কের উভয় পাশে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, ব্যক্তিগত গাড়ি ও অন্যান্য যানবাহন আটকা পড়ে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেককে দীর্ঘ সময় সড়কে অপেক্ষা করতে হয়েছে।

পাহাড়ধসে সাময়িক বন্ধ বান্দরবান-কেরানীহাট সড়ক, অপসারণে কাজ করছে ফায়ার সার্ভিস

বান্দরবান-কেরানীহাট সড়কটি জেলার প্রধান প্রবেশপথ। এই সড়ক দিয়েই বান্দরবানের সঙ্গে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার যানবাহন চলাচল করে। ফলে পাহাড়ধসের কারণে সাময়িকভাবে জেলার সঙ্গে সড়ক যোগাযোগ ব্যাহত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সড়কের ওপর জমে থাকা মাটি, পাথর ও উপড়ে পড়া গাছ অপসারণের কাজ শুরু করেন। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোও সমন্বিতভাবে সড়কটি দ্রুত যান চলাচলের উপযোগী করতে কাজ করছে।

পাহাড়ধসে সাময়িক বন্ধ বান্দরবান-কেরানীহাট সড়ক, অপসারণে কাজ করছে ফায়ার সার্ভিস

এদিকে টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় জেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় নতুন করে পাহাড়ধসের আশঙ্কা তৈরি হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশ ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার এবং প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ সড়কে চলাচল না করার আহ্বান জানানো হয়েছে।

প্রশাসন জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কোথাও পাহাড়ধস বা অন্য কোনো দুর্যোগের ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সব বিভাগকে প্রস্তুত রাখা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *