১২ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১২ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১২ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটন কেন্দ্র ১২ জুলাই (রোববার) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ বুধবার (৮ জুলাই) সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসনের পর্যটন সেল থেকে জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে জেলার বিভিন্ন স্থানে যোগাযোগব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিদ্যমান আবহাওয়া পরিস্থিতি এবং সম্ভাব্য দুর্যোগের ঝুঁকি বিবেচনায় পর্যটক ও সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ৬ জুলাই জারি করা জরুরি গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় নতুন করে এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নৌপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটকদের ভ্রমণ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। একই সঙ্গে ট্যুর অপারেটরদেরও পর্যটন কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন সংশ্লিষ্ট সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি এ নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের আহ্বান জানিয়ে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ করেছে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাদিউল ফেরদৌস স্বাক্ষরিত এ জরুরি গণবিজ্ঞপ্তি আজ বুধবার প্রকাশ করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *