ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবির রামগড় ব্যাটালিয়ন, ২০ পরিবারকে ত্রাণ বিতরণ
![]()
নিউজ ডেস্ক
টানা ভারী বর্ষণ ও ফেনী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় খাগড়াছড়ির রামগড় উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মানবিক সহায়তার অংশ হিসেবে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
রোববার (১২ জুলাই) রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম ক্ষতিগ্রস্ত রামগড়, বৈদ্যটিলা, বল্টুরাম ও গর্জনতলী এলাকার বন্যাকবলিত স্থান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন।
এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত ২০টি পরিবারের হাতে ত্রাণ ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি দুর্গত মানুষের সঙ্গে মতবিনিময় করে তাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন বিজিবির অধিনায়ক।
বিজিবি সূত্র জানায়, কয়েক দিনের ভারী বর্ষণে ফেনী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রামগড় উপজেলার বিভিন্ন এলাকার বসতবাড়ি, কৃষিজমি এবং মৎস্য খামারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে অনেক পরিবার দুর্ভোগের মধ্যে পড়েছে।

এ পরিস্থিতিতে সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে বিজিবি দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। ত্রাণ বিতরণ, খাদ্য সহায়তা এবং প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাহিনীটি।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জানায়, প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে। সংকটের এই সময়ে বিজিবির সদস্যদের এমন উদ্যোগ দুর্গত মানুষের মাঝে সাহস ও আশার সঞ্চার করেছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।