বন্যার দুর্দিনে ৩৪০ পরিবারের পাশে বান্দরবান রিজিয়ন, চিকিৎসাসেবা পেল দেড় শতাধিক মানুষ

বন্যার দুর্দিনে ৩৪০ পরিবারের পাশে বান্দরবান রিজিয়ন, চিকিৎসাসেবা পেল দেড় শতাধিক মানুষ

বন্যার দুর্দিনে ৩৪০ পরিবারের পাশে বান্দরবান রিজিয়ন, চিকিৎসাসেবা পেল দেড় শতাধিক মানুষ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

টানা অতি ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়ন। দুর্যোগের শুরু থেকেই বান্দরবানের বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ, উদ্ধার এবং বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনী।

রিজিয়ন সূত্রে জানা গেছে, গত ৫ জুলাই থেকে শুরু হওয়া বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ধারাবাহিকভাবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে বান্দরবান সদর উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনীর বিশেষ দল ত্রাণ ও চিকিৎসাসেবা নিয়ে দুর্গত মানুষের কাছে পৌঁছে যায়।

বন্যার দুর্দিনে ৩৪০ পরিবারের পাশে বান্দরবান রিজিয়ন, চিকিৎসাসেবা পেল দেড় শতাধিক মানুষ

৬৯ পদাতিক ব্রিগেডের জিএসও-৩ (ইন্ট) ক্যাপ্টেন সামিউল ইসলামের নেতৃত্বে ব্রিগেড এলাকা, লেমুঝিরি, মুসলিমপাড়া, কাশেমপাড়া, ধনেশপাড়া, আর্মিপাড়া ও বালাঘাটা এলাকায় মোট ৩৪০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার ও জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

পাশাপাশি বান্দরবান এমডিএস-এর মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. ফুয়াদ ইবনে রশিদের নেতৃত্বে পরিচালিত মেডিকেল টিম প্রায় ১৫০ থেকে ১৬০ জন বন্যাদুর্গত নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করে।

বন্যার দুর্দিনে ৩৪০ পরিবারের পাশে বান্দরবান রিজিয়ন, চিকিৎসাসেবা পেল দেড় শতাধিক মানুষ

ত্রাণ ও চিকিৎসাসেবা পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, দুর্যোগের এই কঠিন সময়ে সেনাবাহিনীর দ্রুত সহায়তা তাদের খাদ্য ও চিকিৎসাসংকট অনেকটাই লাঘব করেছে।

বান্দরবান রিজিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুর্গত মানুষের পাশে থেকে ত্রাণ বিতরণ, চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় অন্যান্য মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *