পরিস্থিতির উন্নতি হলে ১৬ জুলাই থেকে খুলছে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র

পরিস্থিতির উন্নতি হলে ১৬ জুলাই থেকে খুলছে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র

পরিস্থিতির উন্নতি হলে ১৬ জুলাই থেকে খুলছে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সার্বিক পরিস্থিতির উন্নতি হলে আগামী ১৬ জুলাই থেকে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র পুনরায় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিক ও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তিনি এ তথ্য জানান।

জেলা প্রশাসক বলেন, বান্দরবানের অর্থনীতির একটি বড় অংশ পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল। পর্যটনকেন্দ্রগুলো বন্ধ থাকায় এই খাতের সঙ্গে সংশ্লিষ্ট অসংখ্য মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি বলেন, ১৫ জুলাইয়ের পর যদি বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা না থাকে এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকে, তাহলে আগামী ১৬ জুলাই থেকে জেলার সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য পুনরায় উন্মুক্ত করা হবে।

তিনি আরও বলেন, চলমান দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস, বিভিন্ন সরকারি দপ্তর ও স্বেচ্ছাসেবী সংগঠন সমন্বিতভাবে কাজ করছে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করায় দুর্যোগ মোকাবিলা অনেক সহজ হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় পর্যটক ও সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে গত ৮ জুলাই থেকে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। পরবর্তীতে সেই সিদ্ধান্ত আগামী ১৫ জুলাই পর্যন্ত বহাল রাখা হয়। পরিস্থিতির উন্নতি হলে ১৬ জুলাই থেকে পর্যটনকেন্দ্রগুলো পুনরায় চালু করার পরিকল্পনা রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *