পেকুয়ায় বন্যার্ত ৫০০ পরিবারকে বিমানবাহিনীর ত্রাণ সহায়তা
![]()
জার্নাল প্রতিবেদক
কক্সবাজারের পেকুয়ায় সাম্প্রতিক বন্যায় পানিবন্দি হয়ে পড়া ৫০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ বিমানবাহিনী।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিমানবাহিনীর কক্সবাজার ঘাঁটির সার্বিক তত্ত্বাবধানে বন্যাকবলিত মানুষের হাতে শুকনো খাবারসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমের সার্বিক দায়িত্বে ছিলেন বিমানবাহিনীর উইং কমান্ডার মো. মোনোয়ারুল ইসলাম। তিনি বলেন, দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ বিমানবাহিনীর মানবিক দায়িত্ব। চলমান সংকটময় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

ত্রাণ বিতরণ চলাকালে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টার আকাশপথ থেকে পুরো কার্যক্রম এবং বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করে।
স্থানীয় জনপ্রতিনিধি ও ত্রাণগ্রহীতারা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে বিমানবাহিনীর এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।