রাঙামাটিতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে ইউসিবি ব্যাংক, ত্রাণ বিতরণ

রাঙামাটিতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে ইউসিবি ব্যাংক, ত্রাণ বিতরণ

রাঙামাটিতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে ইউসিবি ব্যাংক, ত্রাণ বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রাঙামাটিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বেসরকারি এই ব্যাংকটি।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে রাঙামাটি শহরের লোকনাথ মন্দির এলাকায় আয়োজিত অনুষ্ঠানে দুর্গত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর রাঙামাটি সদর জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, ইউসিবি ব্যাংকের চট্টগ্রাম নর্থ অঞ্চলের প্রধান মো. মাইনউদ্দিন, রাঙামাটি শাখার ব্যবস্থাপক মো. আল আমিনসহ সেনাবাহিনীর কর্মকর্তা, ব্যাংকের প্রতিনিধিরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

রাঙামাটিতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে ইউসিবি ব্যাংক, ত্রাণ বিতরণ

এ সময় লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত বলেন, সাম্প্রতিক দুর্যোগে রাঙামাটির মানুষের পাশে দাঁড়ানো প্রথম ব্যাংক হিসেবে ইউসিবি একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি আশা প্রকাশ করেন, ইউসিবির মতো অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসবে।

তিনি আরও বলেন, শুধু ত্রাণ বিতরণেই নয়, ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ি পুনর্নির্মাণ, সুপেয় পানির ব্যবস্থা, স্বাস্থ্যসেবা এবং দীর্ঘমেয়াদি পুনর্বাসন কার্যক্রমেও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ প্রয়োজন।

রাঙামাটিতে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে ইউসিবি ব্যাংক, ত্রাণ বিতরণ

ইউসিবি ব্যাংকের কর্মকর্তারা জানান, দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকা ব্যাংকটির সামাজিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ অংশ। রাঙামাটির পাশাপাশি বাঘাইছড়ি ও বিলাইছড়ির ফারুয়া ইউনিয়নের বন্যাকবলিত মানুষের মাঝেও সহায়তা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদি সামাজিক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণের পরিকল্পনাও রয়েছে বলে তারা জানান।

ত্রাণপ্রাপ্ত পরিবারগুলো এই সহায়তার জন্য ইউসিবি ব্যাংক ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের মতে, সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের এমন মানবিক সহযোগিতা দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমকে আরও গতিশীল করবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *