পাকিস্তানে তীব্র গোলাগুলি, ভারতপন্থি ২৪ বিদ্রোহী নিহত

পাকিস্তানে তীব্র গোলাগুলি, ভারতপন্থি ২৪ বিদ্রোহী নিহত

পাকিস্তানে তীব্র গোলাগুলি, ভারতপন্থি ২৪ বিদ্রোহী নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় সন্ত্রাসবিরোধী অভিযানে তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৪ জন ভারতপন্থি সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)। খবর জিও নিউজের।

শুক্রবার (১৭ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে আইএসপিআর জানায়, সাম্প্রতিক সময়ে বান্নু জেলায় পুলিশ সদস্যদের ওপর হামলা এবং যানবাহন ব্যবহার করে আত্মঘাতী বোমা হামলার ঘটনা বেড়ে যাওয়ার পর নিরাপত্তা বাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাপক যৌথ অভিযান শুরু করে।

বিবৃতিতে পাকিস্তান দাবি করেছে, এসব হামলার পেছনে ভারতের মদদপুষ্ট বলে অভিযুক্ত গোষ্ঠী ফিতনা আল-খাওয়ারিজ জড়িত ছিল। তাদের অভিযোগ, এই গোষ্ঠী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বেসামরিক নাগরিকদেরও লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বান্নু ও আশপাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গোলাগুলির পর ওই গোষ্ঠীর অন্তত ২৪ সদস্য নিহত হয়।

অভিযানে নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর দাবি, নিহতরা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নিরীহ মানুষ হত্যার সঙ্গে জড়িত ছিল।

আইএসপিআর আরও জানায়, এলাকায় অভিযান অব্যাহত থাকবে এবং সাম্প্রতিক হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে জাতীয় কর্মপরিকল্পনার আওতায় ফেডারেল অ্যাপেক্স কমিটির অনুমোদিত আজম-ই-ইস্তেহকাম কর্মসূচির অংশ হিসেবে সন্ত্রাসবিরোধী অভিযান পূর্ণ গতিতে চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *