আবারও যুক্তরাষ্ট্রের দফায় দফায় হামলায় ইরানে নিহত ৫০

আবারও যুক্তরাষ্ট্রের দফায় দফায় হামলায় ইরানে নিহত ৫০

আবারও যুক্তরাষ্ট্রের দফায় দফায় হামলায় ইরানে নিহত ৫০
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

যুক্তরাষ্ট্র রবিবার (১৯ জুলাই) ভোরে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইরানের কেশম দ্বীপের ছয় স্থানে। একই সময় দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসেও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইরানি কর্তৃপক্ষের দাবি, যুক্তরাষ্ট্রের এসব বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত ৫০ জন নিহত এবং ৫০০ জনের বেশি আহত হয়েছেন।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে চালানো মার্কিন হামলায় দক্ষিণ ইরানের বান্দার খামির শহরের দুই ইরানি কিশোরী নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতে অবস্থিত ইরানি দূতাবাস।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক পোস্টে দূতাবাস জানায়, নিহত দুই কিশোরীর নাম সোগান্দ দার্দমান্দ এবং ফাতেমা জাহরা আকবারি।

ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানায়, রবিবার স্থানীয় সময় ভোর ৩টা ৩৮ মিনিট থেকে ৩টা ৪৫ মিনিটের মধ্যে কেশম দ্বীপের বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিস্ফোরণ ঘটে।

এ ঘটনার বিষয় তাৎক্ষণিকভাবে কোনো সরকারি বিবৃতি কিংবা ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কর্মকর্তারা এখনও কোনো তথ্য জানায়নি।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, স্থানীয় সময় ভোর ৪টার কিছু আগে বান্দার আব্বাস ও কেশম দ্বীপের বিভিন্ন এলাকার বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনেছেন। বিস্ফোরণের সুনির্দিষ্ট স্থান ও কারণ প্রথমদিকে তদন্তাধীন ছিল।

পরে মেহর নিউজ জানায়, স্থানীয় সময় আনুমানিক ভোর ৩টা ৪০ মিনিটে কেশমের কাছে একটি স্থাপনায় হামলা হয়েছে এবং এটিকে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা বলে উল্লেখ করা হয়।

এরআগে শনিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, প্রেসিডেন্টের নির্দেশে ইরানের বিরুদ্ধে নতুন দফার বিমান হামলা শুরু হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *