লংগদু সরকারি মডেল কলেজে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও স্মরণসভা

লংগদু সরকারি মডেল কলেজে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও স্মরণসভা

লংগদু সরকারি মডেল কলেজে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও স্মরণসভা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির লংগদু উপজেলায় জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) লংগদু সরকারি মডেল কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

লংগদু সরকারি মডেল কলেজের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

স্মরণসভায় বক্তারা জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের দেশপ্রেম, সাহসিকতা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের কথা তুলে ধরেন। তারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের আদর্শ ও আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা হয়ে থাকবে। তাদের স্মৃতি সংরক্ষণ এবং আত্মত্যাগের মূল্যবোধ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আলোচনা সভা শেষে দেশ, জাতি এবং জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *