ইরানের বন্দর আব্বাস ও কেশম দ্বীপে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ
![]()
জার্নাল প্রতিবেদক
ইরানের দক্ষিণাঞ্চলীয় কৌশলগত বন্দর নগরী বন্দর আব্বাস এবং কাছাকাছি কেশম দ্বীপে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। রোববার (১৯ জুলাই) ভোরে এই অঞ্চলে একের পর এক বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বন্দর আব্বাসের বেশ কয়েকটি এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়ার পর কর্তৃপক্ষ ঘটনাস্থলে অনুসন্ধান শুরু করেছে। অন্যদিকে, আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর ৩টা ৩৮ মিনিটে কেশম দ্বীপের একাধিক স্থানে অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। দ্বীপের বাসিন্দাদের বরাতে তারা জানায়, ক্ষেপণাস্ত্রের আঘাতে বেশ কয়েকটি স্থান কেঁপে ওঠে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বা কোনো হতাহতের খবর এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে বন্দর আব্বাস এবং কেশম দ্বীপে উপর্যুপরি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার সন্ধ্যায় মার্কিন সেন্ট্রাল কমান্ড ঘোষণা করে, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার প্রতিশোধ নিতে এবং হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এই নতুন দফা হামলা শুরু হয়েছে। অবরুদ্ধ এই অঞ্চলের গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো ও সামরিক অবস্থানগুলোই মার্কিন বাহিনীর মূল লক্ষ্য বলে ধারণা করা হচ্ছে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।