রাখাইন সংঘাতের মধ্যে বাংলাদেশে অনুপ্রবেশ, মিয়ানমারের সেনাসদস্যসহ তিনজন আটক

রাখাইন সংঘাতের মধ্যে বাংলাদেশে অনুপ্রবেশ, মিয়ানমারের সেনাসদস্যসহ তিনজন আটক

রাখাইন সংঘাতের মধ্যে বাংলাদেশে অনুপ্রবেশ, মিয়ানমারের সেনাসদস্যসহ তিনজন আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় মিয়ানমারের এক সেনাসদস্য ও দুই পুলিশ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২০ জুলাই) দুপুরে নাফ নদী পেরিয়ে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করা হয়। পরে বিজিবি তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে।

আটক ব্যক্তিরা হলেন— হেউন ডে টে (৩৮), কিয়াও নাইং (৩৫) এবং থেইন জও (৩৩)। তাদের মধ্যে হেউন ডে টে মিয়ানমার সেনাবাহিনীর সদস্য এবং কিয়াও নাইং ও থেইন জও দেশটির পুলিশ সদস্য। তাদের বাড়ি মিয়ানমারের ইয়াঙ্গুন ও মংডু এলাকায়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তিন মিয়ানমার নাগরিককে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার (২১ জুলাই) সকালে তাদের কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাখাইন রাজ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সীমান্ত পরিস্থিতির ওপর বিজিবি সতর্ক নজরদারি অব্যাহত রেখেছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed