বাঘাইছড়িতে প্রথম নারী হেডম্যান হিসেবে নিয়োগ পেলেন রৌসায়ী লুসাই

বাঘাইছড়িতে প্রথম নারী হেডম্যান হিসেবে নিয়োগ পেলেন রৌসায়ী লুসাই

বাঘাইছড়িতে প্রথম নারী হেডম্যান হিসেবে নিয়োগ পেলেন রৌসায়ী লুসাই
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় প্রথমবারের মতো একজন নারীকে মৌজা হেডম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রাম শাসন বিধিমালা, ১৯০০-এর ৪৮ নম্বর বিধি অনুযায়ী উপজেলার ১৬৮ নম্বর কংলাক মৌজার শূন্য পদে মিজ রৌসায়ী লুসাইকে হেডম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি প্রয়াত হেডম্যান যোসেফা লুসাই-এর স্থলাভিষিক্ত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান জানান, রৌসায়ী লুসাই বাঘাইছড়ি উপজেলার ইতিহাসে প্রথম নারী হেডম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

নিয়োগাদেশ অনুযায়ী, যোগদানের তারিখ থেকে তার এ নিয়োগ কার্যকর হবে এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রাম শাসন বিধিমালা ও সরকারের নির্ধারিত শর্তাবলি অনুসরণ করতে হবে।

নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি সরকারি, আধাসরকারি, বেসরকারি বা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে পারবেন না এবং একাধিক মৌজার হেডম্যান হিসেবেও দায়িত্ব পালন করতে পারবেন না। দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি রাঙামাটি জেলা প্রশাসকের কাছে জবাবদিহি করবেন।

এছাড়া সরকারি রাজস্ব আদায়ে সহায়তা, বিভিন্ন সরকারি কর্মকাণ্ডে সহযোগিতা এবং এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহায়তা করার দায়িত্বও পালন করবেন। প্রয়োজনবোধে কোনো কারণ দর্শানো ছাড়াই জেলা প্রশাসক এ নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

জেলা প্রশাসকের অনুমোদনক্রমে জারি করা এ নিয়োগাদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। স্থানীয়রা আশা করছেন, রৌসায়ী লুসাইয়ের নেতৃত্বে কংলাক মৌজার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং নারীর নেতৃত্বের নতুন দৃষ্টান্ত স্থাপিত হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *